Monday, July 30, 2018

*হলুদ প্রজাপতি*

~~ পায়েল খাঁড়া

পাড়ার মোড়ে হৈ চৈ মন্ডল মুখরিত বাগদেবীর অঞ্জলির মন্ত্র, হলুদ পোষাকে তুমি সেদিন প্রজাপতি আমার বুকে আচমকা বসন্ত।। তোমার চোখের বাঁকা চাহনিতে ঠিক আমার আমিতে হলাম অপরিচিত, নিজের থেকে হাতছাড়া হয়ে মন তোমার নামে হলো সংরক্ষিত।। শীতের শহর, কুয়াশার ঘেরাটোপ লেগেছিলো বুকে আগুনহীন ছেঁকা, আর বাকি কথা রয়ে গেছে উহ্য অপলক চোখে শুধুই তোমার দেখা।। একেই কী বলে প্রেম? সংজ্ঞা ছিলো না আমার অভিধানে, ইন্দ্রিয় জুড়ে শুধু তোমারই প্রকটতা আর কি দাঁড়ায় এ অনুভূতির মানে! বছর ঘুরে আবার সেজেছে গলি শ্বেতাস্বরে এসেছে মা সরস্বতী, আজকে আমি হবো আবার বসন্ত তুমি হয়ো আমার হলুদ প্রজাপতি।।

Sunday, July 29, 2018

মুহুর্তটুকু

~~ কবি পায়েল খাঁড়া


যদি আজকে রাতেই ফুরায় শতাব্দীটা। যদি এই প্রহরেই থমকে দাঁড়ায় চলন্ত পৃথিবীটা। যদি সব ব্যাস্তত্বা চাপা পড়ে যায় মিসকালো অবসাদে। তবে বলবো বন্ধু, হয়তো এটাই হবে ভালো। যদি এই অজুহাতে, আরো একবার তোমার আমার কথা মনে পড়ে। যদি শেষ দিনের অবকাশেই, জাগে তোমার মনে আমার প্রথম স্মৃতি। যদি রাতের ড্রিমলাইটে তোমার চোখের অ্যালবামে ছবি হয়ে সাজতে পারি। আমাদের সেই প্রথম পরিচিতি, সেই প্রথম ফেসবুক চ্যাট, সেই প্রথম ফোনে কথা বলা! তোমার s.m.s বেজে ওঠে আমার ম্যাসেজ রিংটোনে। যদি আজ ফুরিয়ে যাওয়ার আশঙ্খায় শেষ বারের মতো বলো তুমি, বন্ধু এভাবে যেওনা তুমি! তবে লক্ষ খতির মিনিটের আয়ুর থেকেও দামী হবে, বন্ধু তোমার সেই মুহূর্তটুকু।।

Saturday, July 28, 2018

স্মৃতিতে - মঙ্গল মিদ্যা

একলা বদ্ধ ঘরের ভেতর বসে, জানালায় উঁকি দিই।

অনেক দূরের আকাশটা চোখে পড়লো।
নীল আকাশের বুকে সাদা সাদা মেঘ খেলা করছে।
   আমি সেদিকে তাকিয়ে রইলাম
অনেকখন........
খুব ভালো লাগছিলো দেখতে।

হঠাৎ আসতে আসতে সেই সাদা সাদা মেঘগুলো দূরে সরে যেতে থাকে।
নীল আকাশটা আবার একলা নীল হয়ে গেলো।

আমার খুব খারাপ লাগছিলো,
মনে হচ্ছিলো আমার জীবনের মতো।
আমার শুধুই ফেসবুক বান্ধবী এলো আমার জীবনকে খনিকের তরে সাজিয়ে,
আবার চলে গেলো।

বদ্ধ ঘরের ভেতর জানালা দিয়ে,
আমি আর আকাশের দিকে তাকাই না।

সেই মুহুর্তটুকু স্মৃতি হয়েই থাক

আমার মনের ভেতর